Logo
প্রকাশ: Sep 5, 2026
অনলাইন সংবাদ সংস্করণ
প্রিন্ট: 05 September 2026
সংবাদ

ফুলবাড়ীতে সারের কৃত্রিম সংকট নিরসনের দাবিতে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

ফুলবাড়ীতে সারের কৃত্রিম সংকট নিরসনের দাবিতে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
শাহজামাল শাওন, 
​ফুলবাড়ী (কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কৃষিকাজে ব্যবহৃত সারের কৃত্রিম সংকট দূর করা এবং ডিলারদের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সার সরবরাহের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩১ আগষ্ট রোজ সোমবার বিকাল ৪টায় উপজেলা তিনকোনা মোড়ে  ‘জাতীয় কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন’ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন  কর্মসূচি পালিত হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, রোপা আমন মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু অসাধু ডিলার ও খুচরা বিক্রেতা যোগসাজশ করে সারের কৃত্রিম সংকট তৈরি করছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এবং ডিজিটাল স্লিপ বা ক্যাশ মেমো ছাড়া কৃষকদের কাছে সার বিক্রি বন্ধ রাখা হয়েছে। ফলে মাঠপর্যায়ে সাধারণ ও প্রান্তিক কৃষকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এই সময় উপস্থিত ছিলেন  কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কুড়িগ্রাম জেলা সভাপতি সেকেন্দার আলী এসময় আরো উপস্থিত ছিলেন  ফুলবাড়ি উপজেলা সভাপতি আবুল হোসেন সেক্রেটারি জিন্নুর রহমান মানিক প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এসডিপি নিউজ ২৪